বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৫ পিএম

দেশের আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে সামরিক সরঞ্জাম ব্যবহার ও সংঘাতময় পরিস্থিতির ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিও মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৪ সেপ্টেম্বর) তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার এটি হবে তৃতীয় ঘটনা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বারবার একই ধরনের ঘটনা ঘটছে। আমরা সতর্ক আছি। এ বিষয়ে আমরা আগেও কড়া প্রতিবাদ করেছি। এবারও আমরা কড়া প্রতিবাদ জানাবো।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি'র আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর মাঝামাঝি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। 

এসময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক ৮-১০ টি গোলা এবং হেলিকপ্টার থেকে আনুমানিক ত্রিশটি গুলি ছুঁড়তে দেখা যায়। এতে ৪০ নং সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ১২০ মিটার ভেতরে যুদ্ধ বিমান থেকে ফায়ারকৃত দুটি গোলা পতিত হয়।

এর আগে, গত রোববার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

আরও পড়ুন: অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ ঘটনার জন্য তখন রাষ্ট্রদূত তলব করা হয়। এর প্রায় ১০ দিন আগে একই ধরনের ঘটনার জন্যও তাকে তলব করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, মিয়ানমারকে সতর্ক করার পর তারা পরবর্তীতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে। 


একাত্তর/এসজে

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর