অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

স্বাধীনতার ৫০ বছর পর দেশের দুই বিভাগ খুলনা ও বরিশালের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ শুরু হলো। পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের মাধ্যমে যার সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি নদীর দুই পাড়ের সাথে যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সেতুর দুই পা‌ড়ে উপ‌স্থিত ছি‌লেন হাজা‌রে নেতাকর্মী। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সারা দেশের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য চার লেনের রাস্তাও নির্মাণ করা হচ্ছে।  

দক্ষিণাঞ্চল সব সময় অবহেলিত ছিলো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিল্পায়ন ও ব্যবসা বাড়াতে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, আধুনিক পরিবহনের অংশ হিসেবে মেট্রোরেল ও এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হচ্ছে। এগুলো নির্মাণ শেষ হলে অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান হবে। 

তিন দিনের ভারত সফরের যাওয়ার একদিন আগে চীনের অর্থায়নে নিজের মায়ের নামের সেতুটি উদ্বোধন অনুষ্ঠানে চীনকে পরম বন্ধু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আবারো জানান, ২০০১ সালে ভারতের কাছে গ্যাস বিক্রির একটি গোপন চুক্তিতে সই করেননি বলে ক্ষমতায় যেতে পারেননি। 

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোর কৃচ্ছতা সাধনের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের মানুষকেও বিদ্যুৎ, পানি, গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয় মানুষের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। 

আরও পড়ুন: গাজী মাজহারুল আনোয়ার আর নেই 

সেতুটি উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের এক নবদিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খুলনার মোংলা ও পটুয়াখালীর পায়রা বন্দরের সাথেও সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। 

২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সেতু নির্মাণ শুরু হয়। ৯৯৮ মিটার দৈর্ঘ্যের ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটির ১০টি পিয়ার ও ৯টি স্প্যান আছে, যা নির্মাণে ৮৯৮ কোটি টাকা ব্যয় হয়েছে। 


একাত্তর/এসজে


২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর