অক্টোবরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা ত্রাণ প্রতিমন্ত্রীর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

চলতি বছরের অক্টোবর মাসে আবারও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, মিয়ানমারে নতুন করে চলমান সহিংসতার ফলে দেশটির কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকছেনা। যেকোনো পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকানো হবে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের এনজিও সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ডা. এনামুর রহমান বলেন, মিয়ানমারকে দেয়া তালিকা থেকে তারা ৩৫ হাজার রোহিঙ্গাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে পরিবারগত সাময়িক কিছু সমস্যা থাকলেও শিগগির তা কাটিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে। মিয়ানমার প্রতিনিধিরা আলোচনা শেষে তাদের দাবি মেনে নেয়ার কথাও জানিয়েছেন। যেখানে নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার অনেকটা নমনীয়। 

সীমান্তের যেকোনো পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেছন ত্রাণ প্রতিমন্ত্রীর।

আরও পড়ুন: ভারতীয়দের ব্যাপকভাবে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. ওবাইদুর রহমানসহ অন্যরা।


একাত্তর/এসি

গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর