মিয়ানমারকে কড়া প্রতিবাদ ও সতর্ক করলো ঢাকা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ পিএম

তমব্রুর মিয়ানমার সীমান্তে গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনায়, দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই সাথে, সীমান্তে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে।

মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ১৬ সেপ্টেম্বর একজন নিহতের ঘটনায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সকালে মন্ত্রণালয়ে যান মিয়ানমারের রাষ্ট্রদূতসহ দু'জন। 

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিয়ানমারের রাষ্ট্রদূতসহ দুই সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হন। 

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার সাথে আধা ঘণ্টা বৈঠক করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে চারবার তলব করা হলো। এর আগে সবশেষ ৪ সেপ্টেম্বর একই ঘটনায় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদ জানায় ঢাকা। 

গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। 

এতে মো. ইকবাল নামের এক কিশোরের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের পাঁচজন। এই ঘটনায় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। 

আরও পড়ুন: আবারো থেমে থেমে গুলির শব্দ, আতঙ্কে তুমব্রুর মানুষ

ওই দিন বেলা তিনটার দিকে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাছে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যার বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়।

শনিবার সকাল সোয়া ৯টা থেকে রাখাইনের ওয়ালিডং পাহাড়ে গোলাগুলির শব্দ শোনা যায়। রোববারও থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছিলো। এতে আতঙ্ক বিরাজ করছে সীমান্তে।

একাত্তর/এসজে

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর