আবারো থেমে থেমে গুলির শব্দ, আতঙ্কে তুমব্রুর মানুষ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

রোববার সকাল থেকে আবারো থেমে থেমে মিয়ানমার সীমান্তে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এ নিয়ে আজও আতঙ্কে আছেন তুমব্রু সীমান্তের মানুষ।

স্থানীয়রা বলছেন, সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত দফায় দফায় সীমান্তে গুলির শব্দ শুনতে পান তারা। মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেল বা গুলি এসে পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

কখনো কখনো শব্দ এতটাই মারাত্মকভাবে হচ্ছে, হঠাৎ হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত অঞ্চলের মানুষরা। এতে আতঙ্কে ছড়িয়ে পড়েছে গোটা ঘুমধুম সীমান্ত জুড়ে।

উদ্বেগ উৎকণ্ঠায় সীমান্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা পাশের এলাকায় থাকা আত্মীয় স্বজনের বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতভর মিয়ানমার সীমান্তে গোলাগুলি চলে। রাখাইন থেকে ছোঁড়া একটি মর্টারশেল তুমব্রু সীমান্তের শূন্য রেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোর মারা যায়।

এ সময় শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়। বিজিবির কর্মকর্তারা জানিয়েছে, এই বিষয়ে মিয়ানমারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে সীমান্তে মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এনিয়ে চতুর্থবার মিয়ানমারের দূতকে তলব করা হলো।

আরও পড়ুন: ক্রেডিট কার্ডে লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

এছাড়া, বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার বিষয়ে প্রয়োজনে জাতিসংঘে উত্থাপন করা হবে বলে শনিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘে জানানো হবে।


একাত্তর/আরএ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর