গণহত্যার স্বীকৃতির দাবিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনে সেমিনার

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:১১ পিএম

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পর হলেও জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৫১তম সভার আলোচ্যসূচির ৩ নং এজেন্ডায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যার বিষয়টি স্থান পেয়েছে। 

অধিবেশনে ‘বাংলাদেশ জেনোসাইড’ ইস্যুটি নিয়ে জোরালো আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা একাত্তর, প্রজন্ম একাত্তর, ইউরোপিয়ান বাংলাদেশ ফাউন্ডেশন (ইবিএফ) ও  নেদারল্যান্ডসের প্রবাসী সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। এ  উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর থেকে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ, আলোচনা, প্রদীপ প্রজ্বালন, পোস্টার প্রদর্শন, জাতিসংঘভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশনে স্মারকলিপি দেয়াসহ দেশ-বিদেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুরের নালিতাবাড়ির বিধবা পল্লী, বরিশাল, দিনাজপুর, মানিকগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে এসব কর্মসূচি আয়োজন করা হয়। নিউইয়র্ক, ইংল্যান্ড, টরোন্টো, সিডনি ও অস্ট্রেলিয়াতেও মানববন্ধন, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব কর্মসূচি আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা সংগঠন আমরা একত্তরের প্রধান সমন্বয়কারী হিলাল ফয়েজী বলেন, বাংলাদেশ জেনোসাইডের বিশ্ব স্বীকৃতি আদায়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেক্টর কমান্ডারস ফোরাম, উত্তরবঙ্গ জাদুঘর, আমরা একাত্তর, প্রজন্ম একাত্তর, ইউরোপিয়ান বাংলাদেশ ফাউন্ডেশন (ইবিএফ) ও নেদারল্যান্ডসের প্রবাসী সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এদিকে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের জেনোসাইড ইস্যুটি নিয়ে জোরালো আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৯ দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন চত্বরে আলোচনা, প্রদীপ প্রজ্বালন, ভিডিও প্রদর্শন ও জাতিসংঘের কাছে প্রতীকী চিঠি দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এর আগে, ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত পাকিস্তানি শাসকগোষ্ঠীর জেনোসাইড নিয়ে আলোচ্যসূচি থাকলেও বাস্তব পরিস্থিতিতে সে আলোচনা ওই অধিবেশনে উত্থাপিত হতে পারেনি। বাসুগ এই উদ্যোগ গ্রহণ করেছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে উপাচার্যের উপস্থিতিতে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সক্রিয় অংশগ্রহণে জেনোসাইড বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

হিলাল ফয়েজী বলেন, আমাদের দাবি আদায়ের পথে এসব কর্মসূচি আরেকটি ধাপ। জাতিসংঘের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি জানান, দাবি আদায়ের আন্দোলনে পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সক্রিয় সহযোগিতা করছে।


একাত্তর/এআর

বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর