নির্বাচনে অংশ নেয়া যার যার দলের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলগুলোই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না।

জাতিসংঘ সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য বলেন।

এশিয়ান টিভির সাংবাদিক লাবন্য ভূঁইয়ার রাজনৈতিক দলগুলোকে চায়ের আমন্ত্রণ জানাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গতবার আমরা সবগুলো দলের সাথে আলোচনা করেছি। এরপরেও তারা নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগের দোষ দিলো।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ প্রতিবার জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা যা করি জনগণের মত নিয়েই। কিন্তু এরপরেও যারা জনগণের কাছে যেতে ভয় পায় তারা আমাদের দোষ দেয়।

গ্রেনেড হামলায় যারা আহত হয়েছেন সে ক্ষত এখনো শুকায়নি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অন্তত আওয়ামী লীগ কখনো জোর করে ক্ষমতায় আসবে না।

তিনি জানান, 'ডিসেম্বর মাসে আওয়ামী লীগের সম্মেলন হবে। দল সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের দলের গঠনতন্ত্র মেনে চলি।' 

তিনি বলেন, 'আমি ২০০৮ সাল থেকে কী কী ওয়াদা করেছি, কতোটুকু বাস্তবায়িত হয়েছে তা হিসেব করি। আমরা আগামীতে কি করবো তা নিয়েও আলোচনা করি।' 

আরও পড়ুন: মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

তিনি আরো বলেন, 'আমরা যে পরিকল্পনা করছি তা বাস্তবায়নে কাজ চলছে। আমরা ২১০০ সালে বাস্তবায়নের জন্য একটি কাঠামো তৈরি করেছি। সময়ের সাথে সাথে তা পরিবর্তন, পরিবর্ধন হবে। বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না।' 

প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের চাকাটা সচল করেছি। আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আমি দেশের মানুষের জন্য কতোটুকু করতে পারে সেটাই একমাত্র চাওয়া-পাওয়া।


একাত্তর/আরএ/এসজে

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর