আজ কোজাগরী লক্ষ্মী পূজা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১০:২৪ এএম

শরৎ বাঙালির সেরা ঋতু না হলেও আনন্দ, উপাচারে এর ডালি যেন উপচে পড়ে। সনাতন ধর্মের মানুষের সবচেয়ে বড়ো আনন্দ আয়োজন দুর্গোৎসব উদযাপন হয় এই শরতে।

আর এই উৎসব উদাপন শেষে দুর্গা যখন পরিবার সমেত কৈলাশে পা বাড়ান তখন আসে শরৎ পূর্ণিমা। আশ্বিনের এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। এই দিন পূজিত হন ধনদেবী লক্ষ্মী।

রোববার (৯ অক্টোবর) সনাতন ধর্মের মানুষদের ঘরে ঘরে পূজিত হবে লক্ষ্মী। এ দিন দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশির্বাদ পেতে পূজা অর্চনা ও উপবাস রাখা হয়। 

ধর্মীয় বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার রাতে দেবীর আরাধনা করলে তিনি প্রসন্ন হন। মনে করা হয়, এদিন দেবী স্বর্গ থেকে নেমে আসেন, তার আরাধনা করলে দেবী তাকে আশির্বাদ করেন। 

লক্ষ্মীপূজায় ঘরে ঘরে আঁকা হয় নানা আলপনা। এই পূজাতে মূল আল্পনার সঙ্গে বাড়ি জুড়ে আঁকা হয় ধানের ছড়া, মুদ্রা, আর মা লক্ষ্মীর পায়ের ছাপের ছবি। এই প্রতীকগুলি পূজার মহত্ত্ব যেমন ব্যাখ্যা করে, তেমনই পূজার আচারের একটা অংশ হয়ে উঠেছে এই বিশেষ ধরনের আলপনা।

চাল, অন্ন, খাদ্যশস্য হলো লক্ষ্মীর প্রতীক। তাই যারা খাদ্য অপচয় করেন, তাদের ওপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট হন না। ধানক্ষেতের আশেপাশে ইঁদুর বাস করে এবং এরা ধানের ক্ষতি করে থাকে। পেঁচক বা পেঁচার আহার হলো এই ইঁদুর। গোলাঘরকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। গোলাঘরের আশেপাশে ইঁদুরের বসবাস। পেঁচা এই ইঁদুরকে খেয়ে খাদ্যশস্য রক্ষা করে। তাই লক্ষ্মীর বাহন পেঁচা।


একাত্তর/এসি

একই আবহ ও তিথিতে প্রীতি, আনন্দ ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম...
আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতি, তীব্র বেকারত্ব এবং নিম্নমানের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও রবার বুলেট প্রয়োগ করেছে দেশটির দাঙ্গা পুলিশ। শনিবার...
শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ...
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক সরকার দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা পুনর্বহাল করেছে এবং একই সঙ্গে সারা দেশে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর