ব্রাসেলসে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ-সংঘর্ষ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও পেপার স্প্রে প্রয়োগ করেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং পুলিশের অতিরিক্ত সহিংস আচরণের প্রতিবাদে গত কয়েক মাস ধরে চলা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার পুনরায় রাজপথে নামেন প্রধানত তরুণ শিক্ষার্থীরা। গত সপ্তাহের সহিংসতা এবং প্রতিবেশী দেশ ফ্রান্সের তীব্র গণবিক্ষোভের তুলনায় ব্রাসেলসের এদিনের সংঘর্ষের মাত্রা কিছুটা কম থাকলেও উত্তেজনার কমতি ছিল না।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ধাওয়া করলে তরুণ আন্দোলনকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে মাটিতে পড়ে যান। সে সময় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে এক বিক্ষোভকারীকে কিল-ঘুসি ও লাথি মারতে দেখা যায়। অন্যদিকে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাস্তার ট্রাফিক সাইনবোর্ড ও অন্যান্য জিনিসপত্র ভাড়ায় চালিত স্কুটার ও সাইকেলের ওপর স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠলে বেশ কয়েকটি স্থানে কাঁদানে গ্যাস ছুড়ে টিয়ার শেল মেরে পদযাত্রীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বিকেলের দিকে ব্রাসেলস পুলিশ এক বিবৃতিতে জানায়, বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ জনকে সাময়িকভাবে আটক এবং নিষিদ্ধ অস্ত্র বহন ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।

তথ্যসূত্র: রয়টা

একাত্তর/এআরএস
ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নানা অর্থনৈতিক সংকটের প্রতিবাদের অংশ হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় পেনশন স্কিম রক্ষার দাবিতে সমবেত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। আগামী মাসের...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পরিষেবা অবক্ষয়ের প্রতিবাদে ফের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। গত সপ্তাহের ভয়াবহ দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের পুনরাবৃত্তি রুখতে শনিবার রাজধানী প্যারিসসহ...
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নজিরবিহীন দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ উগ্র-বামপন্থী গোষ্ঠী ও দুষ্কৃতীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে আগামী...
আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতি, তীব্র বেকারত্ব এবং নিম্নমানের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও রবার বুলেট প্রয়োগ করেছে দেশটির দাঙ্গা পুলিশ। শনিবার...
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক সরকার দেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা পুনর্বহাল করেছে এবং একই সঙ্গে সারা দেশে সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ ঘোষণা...
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছুড়ে মারা ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও, তার ধ্বংসাবশেষ বা শার্পনেল আছড়ে পড়েছে ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর