বিদ্যুতের নতুন দামের ঘোষণা আসছে বৃহস্পতিবার

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে গত ১৮ মে গণশুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, গাইবান্ধায় নির্বাচন বন্ধ

এর আগে যে কোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার জানিয়েছিলেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল। 

এদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেদিন বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জন্য। পিডিবি গ্রাহক পর্যায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এই দামে বিদ্যুৎ সরবরাহ করে। কারিগরি কমিটি তাদের সুপারিশে বলেছে, ভোক্তা পর্যায়ে দাম না বাড়ালে পাইকারি মূল্যহার কার্যকর করা সম্ভব হবে না। 

সংশ্লিষ্টরা বলছেন, এই দাম বৃদ্ধির প্রভাব গ্রাহকদের ওপরও পড়বে।


একাত্তর/এআর

ভবিষ্যতে বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
ভর্তুকির চাপ কমাতেই আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে বাজেটের ওপর চাপ কমানোর পাশাপাশি মুল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা যাবে...
নির্বাহী আদেশে একমাসের ব্যবধানে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি...
এক মাস পার হওয়ার আগেই আবার খুচরা এবং পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে ফেব্রুয়ারিতে আরেক দফা সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়তে যাচ্ছে।বুধবার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন দাম...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর