রাষ্ট্রপতির কাছে আমিরাতের দূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০১:১১ পিএম

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসিফ আল হামুদি।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দূতের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। কালের পরিক্রমায় তা বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে আরও বিস্তৃত হয়েছে।

করোনা মহামারি সত্ত্বেও মেগা ইভেন্ট দুবাই এক্সপো ২০২০ সফলভাবে আয়োজনের জন্য আরব আমিরাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। প্রায় ৭ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রবাসী বাংলাদেশিরা আরব আমিরাত ও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে দক্ষ, অদক্ষসহ বিভিন্ন পেশায় প্রশিক্ষিত জনবল রয়েছে যাদের আরব আমিরাত নিয়োগ করতে পারে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ঔষধ, সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। আরব আমিরাত বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে। রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতের সময়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

সংযুক্ত আরব আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর