তিন মাসে বিমানের আয় ১৫৬৩ কোটি টাকা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:৫৩ এএম

গত তিন মাসে যাত্রী পরিবহনে রেকর্ড গড়ে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আয় করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি জানান, বিমান গত তিনি মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করেছে। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এসময় আয় হয়েছে ১ হাজার ৫৬৩ কোটি টাকা। এই ধারা বজায় রাখতে পারলে এক বছরে ৩২ লাখ যাত্রী পরিবহন করবে বিমান। 

তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়েছে। এখন ৪৫ মিনিটের মধ্যে যাত্রীদের সমস্ত লাগেজ পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। জাহিদ হোসেন বলেন, গত তিন মাসে রাজস্ব আদায়, যাত্রী হ্যান্ডলিং ও যাত্রীসেবায় প্রত্যাশিত অগ্রগতি হয়েছে। যেভাবে যাত্রী বাড়ছে তাতে আগামী এক বছরে অন্তত ৩২ লাখের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। একইভাবে রাজস্বও বাড়বে। 

যাত্রীসেবা সম্পর্কে তিনি বলেন, মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করাই বিমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


একাত্তর/এআর

সড়ক, রেল ও জলপথের পাশাপাশি এবারের ঈদে আকাশপথেও ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়েছে। ভোগান্তি এড়াতে যাত্রীরা আগেভাগেই বিমানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।
বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০...
এর আগে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। দুই পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর