ই-ভিসা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ-আমিরাতের সমঝোতা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

ই-ভিসা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ- আরব আমিরাতের সমঝোতা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে দুই দেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করা হয়।

বাংলাদেশের হয়ে এমওইউতে স্বাক্ষর করেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং আরব আমিরাতের পক্ষে রাষ্ট্রদূত আব্দুল্লা আল মৌদি।

স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানে বলেন, আজকের এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে জি২জি ভিত্তিতে বাংলাদেশ ই-ভিসা/ই-টিএ সিস্টেম বাস্তবায়নের পদক্ষেপ গৃহীত হলো। বাংলাদেশে ই-ভিসা সিস্টেমের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য চিহ্নিত হয়ে থাকবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ও সহযোগিতার ক্ষেত্রেও এটি একটি বড় অর্জন। 

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ ও আরব আমিরাতের অনেক বিষয়ে মিল রয়েছে এবং উভয় দেশই ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি -এর সদস্য। বাংলাদেশে বিরাট সংখ্যক শ্রমিক ও দক্ষ জনবল সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও গুরুত্বপূর্ণ সহযোগিতা। আমি বিশ্বাস করি দুই দেশের মধ্যকার বেশ কিছু পারস্পরিক বিষয় রয়েছে যার আরো প্রবৃত্তি ঘটিয়ে জাতির উন্নয়নের লক্ষ্যমাত্রা আরো বাড়াতে পারি।

image


তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ যা অর্জিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। বাংলাদেশি ই-ভিসা বাস্তবায়নেও মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। বাংলাদেশ সরকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

তিনি জানান, সুরক্ষা সেবা বিভাগ ইদানীং অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম সহজেই বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করছে। বাংলাদেশ ই-ভিসা বাস্তবায়ন হলো সুরক্ষা সেবা বিভাগের প্রয়াস যার মাধ্যমে অনলাইন ভিসা সেবা প্রদান করা সম্ভব হবে।

আরও পড়ুন: বারবার কেন দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, প্রশ্ন ফখরুলের

যেসকল বিদেশি নাগরিক বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক তারা সহজেই ই-ভিসা সিস্টেমের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকরণ করতে পারবেন। আমরা বিশ্বাস করি এটি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে অনেক সুযোগ সৃষ্টি করবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর