জঙ্গল সলিমপুরে তৈরি হয়েছিলো ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:১৯ পিএম

বিগত সরকারের সময় দেশে আইনের শাসন না থাকায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং তাদের কঠোরভাবে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, যা খুব শিগগিরই দৃশ্যমান হবে। তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে; সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিলো। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। সেখানে যৌথ অভিযানে অনেক অস্ত্র উদ্ধার ও দাগী আসামি গ্রেপ্তার হয়েছে। সেখানে পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও চট্টগ্রাম জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনার পরিকল্পনা আছে। সন্ত্রাসীরা তাদের পুরনো অবস্থান ধরে রাখতে চাইছে, কিন্তু তা হতে দেওয়া হবে না।

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার তথ্য প্রমাণ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট প্রত্যাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো নতুন কোনো মিশনে দ্রুত তা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর