আকাশসীমা লঙ্ঘন ও গোলা পড়ায় বিজিপির দুঃখপ্রকাশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৯:৩২ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার বাহিনীর গোলা এসে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি রোববার টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সাথে পতাকা বৈঠকে সীমান্ত প্রটোকল মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা

প্রায় তিন মাস ধরে মিয়ানমারের ভেতরে গোলাগুলির কারণে সীমান্তে অস্থিরতা চলছে। সীমান্তের এপারে বাংলাদেশের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আসা গোলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

এই প্রেক্ষাপটে রোববার সকাল ন’টায় টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি'র দুইটি স্পিডবোট তিন কর্মকর্তাসহ বিজিপি প্রতিনিধি দলে ছিল ৯ সদস্য সকাল দশটায় শাহ পরীর দ্বীপ বিওপিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ৮ সদস্যের সাথে শুরু হয় পতাকা বৈঠক

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন মিয়ানমারের পিউন ফিউর ১১ বর্ডার গার্ড পুলিশের অধিনায়ক কর্নেল ইয়ে ওয়াই শো।

image


বৈঠকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গোলা ও মিলিটারী হেলিকপ্টারের নানা কর্মকান্ডের প্রতিবাদ জানায় বিজিবি এই প্রেক্ষাপটে ভবিষ্যতে সীমান্ত প্রটোকল মেনে চলার প্রতিশ্রুতি দেয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে এ পতাকা বৈঠক সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়।

তিনি বলেন, বৈঠকের শুরুতে বিজিবি সীমান্তের গোলাগুলি বিষয়ে আলোচনা করে। সেখানে একাধিকবার বাংলাদেশের ভেতরে গোলা পড়া ও মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লংঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এজন্য বিজিপির পক্ষে দুঃখ প্রকাশ করে এরূপ ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।

এই বিজিবি কর্মকর্তা আরও বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে বিজিবি-বিজিপি একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। বৈঠক অনুপ্রেবশ রোধ, মাদক চোরাচালন বন্ধ করতে কাজ করাসহ নানা বিষয়ে আলোচনা হয় বলেও তিনি জানান।

image


শেখ খালিদ বলেন, বৈঠকে বিজিপির পক্ষে অভিযোগ করা হয়– মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়ে সীমান্তে নানা অপরাধ করছে। বিজিবি এ অভিযোগ অস্বীকার করেছে। বিজিবির পক্ষে জানানো হয়, কখনও কোনো সময় বাংলাদেশের ভূখণ্ড কোনো প্রকার সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হয়নি। একই সঙ্গে বাংলাদেশ সন্ত্রাসীদের কোনো সহায়তা করে না। ভবিষ্যতেও সন্ত্রাসীদের রোধে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে।

বিজিবির রামুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ জানান, পতাকা বৈঠকটি নিয়মমাফিক বৈঠকের একটি অংশ। গত তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

এ পরিস্থিতিতে বৈঠক করতে কিছুটা বিলম্ব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হন। এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিলো।

এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিপি বৈঠকে বসতে রাজী হয় এবং বৈঠককে আন্তরিক পরিবেশে শেষ হয়।


একাত্তর/আরবিএস  

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
মিয়ানমার এবং আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এই বার্তাগুলো এক নজিরবিহীন ঘটনা এবং এটি দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর