লিটারপ্রতি পাঁচ টাকা কমলো জেট ফুয়েলের দাম

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে ১৩০ থেকে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতিলিটার জেট ফুয়েলের দাম এক ডলার থেকে চার সেন্ট কমিয়ে ৯৬ সেন্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। শুক্রবার (১১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক রুটের চেয়ে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম বেশি নির্ধারণ করায় প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছিল এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। তাদের কথা বিবেচনায় রেখে এবার অভ্যন্তরীণ রুটের সঙ্গে আন্তর্জাতিক রুটের জেট ফুয়েলের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)

এর আগে গত ২৬ অক্টোবর অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম পাঁচ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯ সেন্ট কমিয়ে এক ডলার করে বিপিসি।

এই অবস্থায় গত ৬ নভেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে চিঠি দেয় এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। 

চিঠিতে তারা দাবি করে, দেশে পদ্মা অয়েল জেট ফুয়েলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি রাখছে। এ কারণে এভিয়েশন খাত অস্তিত্বের সংকটে। এই যুক্তি দেখিয়ে পদ্মা অয়েলের মনোপলি ব্যবসার বিকল্প হিসেবে তারা তিনটি প্রস্তাব দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে। 

তাদের প্রস্তাব তিনটি ছিল, দেশীয় প্রাইভেট সেক্টর এয়ারলাইন্সের এবং হেলিকপ্টার অপারেটরদের জন্য সরাসরি পারটেক্স পেট্রোলিয়াম থেকে জ্বালানি কেনার অনুমোদন। প্রয়োজনে প্রতিযোগিতামূলক মূল্যে বিদেশ থেকে জেট ফুয়েল আমদানির অনুমোদন প্রদান এবং অভ্যন্তরীণ জ্বালানি মূল্য আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির মূল্যের সঙ্গে সমন্বয় করা।

এওএবি দাবি করে, এই মূল্য সমন্বয়ের ফলে অভ্যন্তরীণ জ্বালানিতে বিপিসির আয় মাত্র দুই হাজার ২২৫ কোটি টাকা বাড়বে। অন্যদিকে আন্তর্জাতিকে ৫০ দশমিক তিন কোটি টাকা লোকসান হবে। যা বছর শেষে ৬০০ কোটি টাকার পুঞ্জিভূত লোকসানে পর্যবসিত হবে।

আরও পড়ুন: বিয়ানীবাজারে পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান

এই অবস্থায় তাদের দাবি বিবেচনা করে আবার নতুন করে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে বিপিসি।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পক্ষে যতটুকু দাম কমানো সম্ভব ততটুকু কমিয়েছি। এটা আমাদের রুটিন প্রসেস। প্রতিমাসেই আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকি।


একাত্তর/এসজে

২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর