ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:১৯ পিএম

চলতি মাসে দু'দিনের সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসবেন তিনি।

রোববার (১৩ নভেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

তিনি জানান, এ সফরে ঢাকার সাথে মস্কোর সম্ভাব্য জ্বালানি সহযোগিতা বিষয়ক আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধানে মস্কোর আরও সক্রিয় ভূমিকা দেখতে চায় ঢাকা।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার রুশ প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ এক সেমিনারের পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে।

আরও পড়ুন: ব্যাংক খাতে আবারও খেলাপি ঋণ বাড়লো

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার রুশ প্রতিপক্ষকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ২৩ সদস্য দেশের জোট আইওআরএ-তে ২০২২-২৩ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। আর গত বছরের নভেম্বর মাসে ঢাকায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জোটের দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসাবে যুক্ত হয় রাশিয়া।


একাত্তর/আরবিএস  

দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর