মঙ্গলবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী অফিস চলবে

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

মঙ্গলবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচী অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

গত ৩১ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচীর কথা জানান।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচী তারা নির্ধারণ করবে।

নতুন এই সময়সূচী নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯ টা থেকে ৪ টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’


একাত্তর/আরএ

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর