অগ্নিনির্বাপণ সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের কার্যক্রমে, সাধারণ মানুষকে যুক্ত করে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি-সহ তিনটি লক্ষ্যে মনোযোগ দিতে বলেছেন। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে, রাজধানী ঢাকার নগরীর মিরপুরে এফএসসিডি ট্রেনিং কমপ্লেক্স-এ আয়োজিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সপ্তাহ-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, এ সপ্তাহ পালিত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, “আপনাদের উচিত জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা, সাধারণ মানুষকে যুক্ত করার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সক্ষমতা বৃদ্ধি করা এবং এর সদস্যদের মনোবল বৃদ্ধি করা।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অগ্নিকাণ্ডের সময় জীবন রক্ষার জন্য প্রত্যেকের অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ নেয়া উচিত।” তিনি বলেন, “আমি মনে করি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কীভাবে নিজেদের রক্ষা করা যায় সে সম্পর্কে শৈশবকাল থেকে আমাদের শিশু ও গৃহিণীদের প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি।”

বক্তব্যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আধুনিকায়নে, তার সরকার কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “এক সময় অবহেলিত প্রতিষ্ঠানটিকে সময়ের দাবি অনুযায়ী আমরা এখন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছি।”


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর