ঢাবির ৫৩তম সমাবর্তন আজ

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:১৬ এএম

দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ। 

শনিবার (১৯ নভেম্বর) এ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 

এদিন সকাল ১১টা ৫৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা শুরু হবে এবং দুপুর ১২টায় সমাবর্তন শুরু হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জাঁ তিরল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৩০,৩৪৮ জন স্নাতক ও গবেষকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ- দুটি ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাবি-অধিভুক্ত সাতটি কলেজ সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবে।

অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতে মোট ২২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে প্রায় ৭ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: ৯৯ বছর বয়সে মারা গেলেন সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী

মোট ১৩১ জন মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ এবং ৩৫টি এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে এ পর্যন্ত মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে।


একাত্তর/এসজে

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে...
‎প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠেয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) মধ্য দিয়ে দেশ নির্বাচনের ট্রেনে উঠেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর