জাতীয় রপ্তানি পদক পেলো ৭১ প্রতিষ্ঠান

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের ২৯টি খাতে ৭১টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে জাতীয় রপ্তানি ট্রফি। এর মধ্য রয়েছে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ ট্রফি। শীর্ষ রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি অর্জন করেছেন রিফাত গার্মেন্টস লিমিটেড-ঢাকা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে প্রথমবারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে এ ট্রফি তুলে দেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসময় রপ্তানিতে অবদান রাখার পাশাপাশি দেশীয় ভোক্তাদের প্রতি গুরুত্বারোপ করার প্রত্যয় ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা। তাছাড়া পণ্যর গুনমান মান বৃদ্ধি ও আন্তর্জাতিক নতুন বাজার সৃষ্টি করার লক্ষ্যে কাজ করারও ঘোষনা দেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিষেশ অতিথী ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ. এইচ. এম আহসান।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করনীয় ঠিক করতে দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবে সরকার। প্রয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করা হবে। 

প্রতিযোগিতাপূর্ণ ও পরিবর্তনশীল বিশ্ববাজারে দেশের পণ্য-সামগ্রী বাজারজাতকরণ, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মানোন্নয়ন, টেকসই উন্নয়নের উপায় খুজে বের করা, নতুন পণ্যর উদ্ভাবন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, আমদানিকারকদের নিকট মানসম্মত পণ্য উপস্থাপন, বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ়করণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকগণের পরিশ্রমের স্বীকৃতি জাতীয় রপ্তানি ট্রফি বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান্যান এ. এইচ.এম. আহসান।

আরও পড়ুন: রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে কিছু গণমাধ্যম: পররাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ীগণ সরকারি পর্যায়ের এ স্বীকৃতির মাধ্যমে আরও উজ্জীবিত হবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। 


একাত্তর/এসজে

আমের বাম্পার উৎপাদন ও রপ্তানিতে এ বছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে প্রায় ২৭ লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে।
ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাতে আরও জনশক্তি যেতে পারে সে ব্যাপারে মালয়েশিয়ার সরকারের সহযোগিতা চেয়েছেন।
ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর