পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোমেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে রাষ্ট্রদূত নাওকির প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।

উভয় পক্ষই জাপানি উৎপাদন দক্ষতা এবং কর্মসংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আর্থ-সামাজিক অগ্রগতির জন্য জাপানের উন্নয়ন সহায়তাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

আরও পড়ুন: বুধবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জনসভায়

তারা স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।


একাত্তর/আরএ

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর