মায়ের মৃত্যুতে মোদীকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নরেন্দ্র মোদীকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এক শোক বার্তা পাঠান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

শেখ হাসিনা বলেন, ‘শ্রীমতি হীরাবেন মোদীর পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি।’

আরও পড়ুন: মণি সিংহের জীবন ও কর্ম অনুপ্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন ‘শোকের এ সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’

প্রধানমন্ত্রী শোকবার্তায় শ্রীমতি হীরাবেন মোদীর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রীমতি হীরাবেন মোদী ৯৯ বছর বয়সে শুক্রবার ভোরে আহমেদাবাদে একটি হাসপাতালে পরলোক গমন করেন।


একাত্তর/জো

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর