মন্ত্রণালয় দপ্তর সংস্থার সমন্বয় মূল দায়িত্ব: কেবিনেট সচিব

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

প্রশাসনের সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নয়া মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ এই পদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। সব মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় করা হবে আমার মূল দায়িত্ব। 

তিনি বলেন, প্রশাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে ধারাবাহিকতা। একই সঙ্গে আইন ও বিধিবিধান মেনে চলা। সেটি পালনের চেষ্টা করবো। 

এর আগে একই দিন রাষ্ট্রপতির আদেশে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই সিনিয়র সচিবকে দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছেন ২০২২ সালের ২ জানুয়ারি থেকে। তার আগে দুই বছর তিনি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।

আরও পড়ুন: আমাকে অন্য ভালো জায়গায় দেখতে পারেন: কবির বিন আনোয়ার

বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


একাত্তর/এসি

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সকাল ৯টা...
দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট নেই এবং বর্তমানে এক মাসের ব্যবহারের সমপরিমাণ তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। 
প্রশাসনিক কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর