গাইবান্ধায় ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই: ইসি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৬ পিএম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সার্বিক অবস্থা সম্পর্কে জানতে ১৪৫টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে এক হাজার ২৪২টি সিসি ক্যামেরা।

সেই ক্যামেরাগুলোর ভিডিও চিত্র রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ভোট কেমন চলছে তা সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ভোট ভালো হচ্ছে। কেন্দ্রে কোনো ভোট ডাকাত নাই, ভোটটরা আসছেন ভোট দিচ্ছেন।

তিনি বলেন, শীতের জন্য সকালে ভোটটরা উপস্থিতি কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট বাড়বে।

এখন পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে জানিয়েছে ইসি রাশেদা সুলতানা বলেন, ইভিএমে এখন পর্যন্ত কোনো জটিলতা হয়নি। 

ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে তিন লাখ ৩৯ হাজার চার জন ভোটার ভোট দেবেন। 

নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে সক্রিয় ছিলেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) এবং জাতীয় পার্টির প্রার্থী (জাপা) এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল)। 

তবে প্রচারে দেখা যায়নি বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমানকে (ট্রাক)। এ ছাড়া গত ২৫ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আসনটিতে ১২ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করাসহ বিভিন্ন অভিযোগে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।

ওই অনিয়মের ঘটনা তদন্ত করে ইসি। তদন্তে দায়িত্ব অবহেলার প্রমাণ মেলায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই), ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে বরখাস্তসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুসারে বিভিন্ন মেয়াদের শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তদন্ত শেষে গত ছয় নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তারিখ চার জানুয়ারি ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।


একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর