আওয়ামী লীগ ও বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চরমে

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:২২ পিএম

আওয়ামী লীগ এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলই বগুড়া-৫ আসনের মূল নিয়ামক। ভোটাররা বলেন, এখানে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে যতটা বিরোধ তার চেয়ে বেশি বিরোধ প্রত্যেকের নিজের দলে। গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর চূড়ান্ত প্রভাব দেখা যায়।

যমুনার চরাঞ্চল এবং প্রসিদ্ধ দইয়ের আদিস্থান হিসাবে পরিচিত ধুনট ও শেরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটাররা আরও জানিয়েছেন, এখানে জামায়াতেরও শক্ত ভোট ব্যাংক রয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি যদি দলীয় কোন্দল মেটাতে না পারে, সেক্ষেত্রে আসনটির দখল নিতে পারে জামায়াত।

শেরপুর মহাসড়কের কাজ এখন অনেকটাই দৃশ্যমান। শেরপুর মোড় থেকে ধুনট পর্যন্ত সড়কটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে মহাসড়ক নির্মাণের কর্মযজ্ঞ। আওয়ামী লীগের গেলো তিন মেয়াদে এখানকার সড়ক অবকাঠামোর উন্নতিটা দৃশ্যমান। সুফলও পাচ্ছে মানুষ।

শেরপুর-ধুনটের অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেকটাই জুড়ে আছে ভুট্টা আর ধান চাষ। কিন্তু কৃষি নির্ভর কোন শিল্পকারখানা এখানে গড়ে ওঠেনি। ফলে কৃষিকাজের বাইরে কর্মসংস্থানের তেমন কোন সুযোগ তৈরি হয়নি। যার প্রভাব পড়তে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে।

এর বাইরেও এখানকার ভোটে সবচেয়ে বড় যে প্রভাবটি অপেক্ষা করছে, সেটি হলো স্থানীয় আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব। নির্বাচন সামনে রেখে সেই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য রূপ নিচ্ছে। এখানে দুই গ্রুপের নেতৃত্বে আছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মজিবর রহমান মজনু এবং বর্তমান সংসদ সদস্য হাবিবর রহমান হাবিব।

দলের কমিটি করা নিয়ে এক পক্ষ অভিযোগ তুলছে মজিবর রহমান মজনুর বিরুদ্ধে। আরেক পক্ষ অভিযোগ তুলছে বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে। চলমান এই দ্বন্দ্বের জেরে শেরপুর-ধুনটের ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১২টিতেই হেরে যায় আওয়ামী লীগ। যার সুযোগ নেয় স্বতন্ত্র পরিচয়ের বিএনপি প্রার্থীরা।

অভিযোগ আছে, শেরপুর শাহবন্দিগি ইউপি নির্বাচনে সংসদ সদস্য হাবিবের প্রার্থী ছিলেন আবু তালেব। কিন্তু জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে সমর্থন দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মজনু। ফলে প্রায় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে জয় পান জামায়াত প্রার্থী।

মনোনয়নের দৌড়ে আছেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। তার দাবি, তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দল এবার তাকেই মনোনয়ন দেবে। আর নৌকা প্রতীক পেলে তিনিই জিতবেন বলে আশা করছেন এই নেতা। মনোনয়নের আশা করছেন আরেক প্রার্থীও। তবে এই দ্বন্দ্ব দলকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মেনে নিচ্ছেন মজনু।

একই সমস্যা শেরপুর বিএনপিতেও। সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এবং জানে আলম খোকনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দুজন ছাড়াও অনেকে বিএনপির মনোনয়ন চাইছেন। তারা মনে করেন, এখানে ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াতে পারলেই জয় নিশ্চিত। এ কারণে বিএনপির হয়ে লড়তে চান অনেকে।

বড় দুই দলে কোন্দলের সুযোগে অনেকটা নির্ভার জামায়াতে ইসলামী। ৯৬ সালে ৪৬ হাজার ভোট পাওয়া প্রার্থীকে এবার বগুড়া পাঁচ আসনে মনোনয়ন দিতে যাচ্ছে দলটি। আওয়ামী লীগ বিএনপির গৃহবিবাদ না মিটলে; আসনটিতে স্বতন্ত্র পরিচয়ে সুযোগ নিতে পারে নিবন্ধন হারানো জামায়াত।

আরও পড়ুন:

সড়কের উন্নয়ন বেশ দৃশ্যমান হলেও স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, সামাজিক নিরাপত্তার খুব বেশি উন্নয়ন হয়নি এই এলাকায়। ভোটারদের অভিযোগ রয়েছে বর্তমান সংসদ সদস্য খুব বেশি খোজ নেন না ভোটারদের। সব কিছুই আওয়ামী লীগের জন্য নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াবে। 

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর