আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হবে।

এরপর বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন। এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

শুক্রবার জুমাবার হওয়ায় ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করবেন। বৃহত্তর এ জুমায় শরিক হতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। বেলা দেড়টার দিকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমদ।

এর আগে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই মুসল্লিদের পদচারণায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠ। ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

ইজতেমা উপলক্ষে ১৬৫ একর জমিতে শামিয়ানা টানিয়ে মুসল্লিদের জন্য জায়গা করা হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম পাশে বিদেশি মুসল্লিদের কামরার পাশে করা হয়েছে মূল মঞ্চ। সেখানে বৃহস্পতিবার বাদ জোহর মাওলানা রবিউল হক ইমান ও আমলের বয়ান করেন। করোনা মহামারি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছর হয়নি ইজতেমা। এবার মুসল্লিদের জমায়েতে আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে আশা করছেন আয়োজকরা।

ইজতেমা সুষ্ঠুভাবে সফল করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।


একাত্তর/এআর

আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রাজধানীসহ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ। মুসল্লিদের মাঝে এই ঈদের রয়েছে বিশেষ গুরুত্ব।
পাকিস্তানি মওলানা খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিনের ইবাদত শুরু করেছেন মুসল্লিরা। 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দুই ধাপে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নাজাম অনুষ্ঠিত হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর