বাংলাদেশ সফরে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৫ পিএম

বাংলাদেশ এবং ভারতের কোস্টগার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসাবে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ ছয় দিনের সফরে চট্টগ্রামে পৌঁছেছে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) আইসিজিএস শৌর্য এবং আইসিজিএস রাজবীর চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক জাহাজ দুটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বলে ঢাকায় ভারতের হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

image


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিজিএস শৌর্য একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল যেটি মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড ডিজাইন এবং নির্মাণ করেছে৷ এটি চেতক এবং অ্যাডভান্স লাইট হেলিকপ্টার উভয়ই পরিচালনা করে এবং এর দীর্ঘপাল্লার সহনশীলতা রয়েছে। জাহাজটির রক্ষণাবেক্ষণ এবং নাগালের সাথে এর উন্নত সিস্টেমগুলি তাকে কোস্ট গার্ডের দায়িত্ব পালনের জন্য একটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছে।

আইসিজিএস রাজবীর একটি ইনশোর প্যাট্রোল ভেসেল যেটি কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ডিজাইন ও নির্মাণ করেছে। এটিতে উন্নত ন্যাভিগেশন এবং যোগাযোগ সরঞ্জাম, সেন্সর এবং যন্ত্রপাতি লাগানো হয়েছে যা জাহাজটিকে অনুসন্ধান এবং উদ্ধার, সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণের প্রতিক্রিয়ায় অপারেশন চালানোর জন্য বিস্তৃত ক্ষমতা প্রদান করে।

image


এই দুটি জাহাজ জাতির সামুদ্রিক স্বার্থ রক্ষায় ভারতীয় কোস্ট গার্ডের ইচ্ছা ও প্রতিশ্রুতি প্রদর্শন করে। 

আরও পড়ুন: চট্টগ্রামে মেট্রোরেল নিয়ে সিদ্ধান্ত ৩১ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে বিস্তৃত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। 

image


ভারত ও বাংলাদেশের নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর মধ্যে জাহাজের নিয়মিত পরিদর্শন সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকার প্রদর্শনের পাশাপাশি দুই দেশ এবং তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়াকে আরও শক্তিশালী করতে অবদান রাখে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।


একাত্তর/এসজে

দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর