মোবাইল ফোনে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয়: জব্বার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ‘বাধ্যতামূলক’ এই কি-বোর্ড ব্যবহার করার বিষয়ে বিটিআরসির নির্দেশনার বিষয়েও তিনি ব্যাখা দিয়েছেন। বলেন, শুধু উৎপাদক ও আমদানিকারকদের জন্য মুঠোফোনে বিজয় কিবোর্ড অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্পর্কিত আলোচনা শেষে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি বিভ্রান্তিকর একটি শব্দ ব্যবহার করেছে বাধ্যতামূলক। অ্যান্ড্রয়েড ফোনে আপনি কোনো সফটওয়্যার রাখতে পারেন, ইনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। এখানে বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই। এটি বাধ্যতামূলক নয়।’

মন্ত্রী বলেন, ‘কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? যেটি বলা হয়েছে, যিনি উৎপাদক অথবা আমদানিকারক, তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি না সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।’


একাত্তর/এআর

জনগণের রায়ে আওয়ামী লীগের টানা জয়ের ফলে বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ের ৫০ বছরে উদ্ভাসিত হয়ে বিশেষ আয়োজনে ফিরে এলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। দেশ গঠনে তরুণদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে প্রদান করা এই অ্যাওয়ার্ডের প্রাথমিক বাছাইয়ে উঠে আসা ৩১ সংগঠনের মধ্য থেকে ১৫...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর