রাতে শাহজালালে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইটের ওঠানামা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারকাজে ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুমাস রাতে ৫ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকবে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য দেন। 

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত রানওয়ে থেকে কোন বিমান ওঠানামা করবে না। 

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল আরও বলেন, ‘মূলত রানওয়ের সেন্ট্রাল লাইট স্থাপনের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সময়ে আমাদের ৭ থেকে ৮টি ফ্লাইট ছিলো, যেগুলো কখনো কখনো শীতের কারণে ডাইভার্ট হয়ে থাকে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ ফ্লাইটগুলো দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে।’ 


একাত্তর/এআর


সড়ক, রেল ও জলপথের পাশাপাশি এবারের ঈদে আকাশপথেও ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়েছে। ভোগান্তি এড়াতে যাত্রীরা আগেভাগেই বিমানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।
বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০...
এর আগে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। দুই পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর