রামপাল বিদ্যুৎকেন্দ্র দেখতে গেলেন ভারতীয় রাষ্ট্রদূত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

খুলনা সফরের দ্বিতীয় দিনে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।

ভারতীয় এক্সিম ব্যাংকের অর্থায়নে এই বিদ্যুৎকেন্দ্রটি প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি।

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে চলছে এই বিদ্যুৎকেন্দ্রটি।

আরও পড়ুন: চান্দেশ্বর অফিস ছাড়েনি দুই বাঘ, যোগ দিয়েছে আরও একটি

এই কেন্দ্রের মোট সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট গত সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত ডিসেম্বরে।

এর আগে সফরের প্রথমদিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রূপসা রেলসেতু পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।


একাত্তর/এসজে

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর