মার্চেই ভারত থেকে সুবিধাজনক দামে মিলবে বিদ্যুৎ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি গ্রুপের এক হাজার ৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসেই বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এরইমধ্যে তৈরি হয়েছে আলাদা সঞ্চালন লাইন। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আদানির বিদ্যুৎ পাওয়া ও এর দাম নিয়ে যে প্রচার চলছে তার কোনো ভিত্তি নেই। নির্ধারিত সময়ে, সুবিধাজনক দামেই এই বিদ্যুৎ মিলবে। 

ভারতের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আদানি গ্রুপ। তাদের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করার বিষয়ে ২০১৫ সালে একটি সমঝোতা চুক্তি হয়। 

চুক্তির অগ্রগতি নিয়ে ২০১৬ সালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির একটি বৈঠক হয় ভারতের আহমেদাবাদে। সেই বৈঠক শেষে গৌতম আদানি জানান, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পূরণে পাশে থাকতে চায় আদানি গ্রুপ।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে। উন্নয়নের ধারায় বাড়ছে বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পূরণে ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করবে আদানি গ্রুপ। শুধু বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য করা হবে আলাদা গ্রিড লাইন। 

image


বিদ্যুৎ বিনিময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তখন আশাবাদ জানিয়েছিলেন গৌতম আদানি।

আদানি গ্রুপ ভারতে কয়লা থেকে প্রায় সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এ ছাড়াও সৌর বিদ্যুৎ চার হাজার ৮০৩ মেগাওয়াট, বায়ু থেকে ৬৪৭ মেগাওয়াট ও ৩৯০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করছে আদানি। 

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় সেই বিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এখন প্রস্তুত। দ্বিতীয় ইউনিটে কাজও প্রায় শেষ। 

সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে ভারত সফরে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ একটি প্রতিনিধি দল। ঘুরে দেখেন দুই ইউনিটের যন্ত্রপাতি, কন্ট্রোল রুমসহ সার্বিক প্রস্তুতি। 

image


প্রতিমন্ত্রী জানান, ঝাড়খণ্ডের এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে আড়াইশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। চলতি বছরের মার্চের মধ্যেই এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। জুনে পুরো কেন্দ্র থেকে মিলবে প্রায় এক হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ।

নসরুল হামিদ বলেন, ভারতের এই বিদ্যুৎ বাংলাদেশে নিতে গ্রিড লাইনের কাজও শেষ হয়েছে। গ্রিডের খরচসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ১৭ টাকা। তবে বিশ্ববাজারে কয়লার দাম কমে এলে বিদ্যুতের দামও কমবে।

এই মুহূর্তে দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচও ইউনিট প্রতি ১৬ টাকা। সেই সাথে আছে প্ল্যান্ট তৈরির জন্য জমি অধিগ্রহণ, কোল টার্মিনাল,পরিবহন, পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু; সব মিলে প্রায় দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রশ্ন। সব বিবেচনা করেই আমদানির সিদ্ধান্ত। 

আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক অনিল সর্দানা জানালেন, বিদ্যুৎ না দিয়ে বাংলাদেশ থেকে কোনো টাকা নেবে না আদানি। এটি ভারতের সবচেয়ে আধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 

image


অনিল সর্দানা বলেন, এটি ভারতের প্রথম আলট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না দিয়ে বাংলাদেশ থেকে কোন টাকা নেবে না আদানি পাওয়ার। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া কিংবা আফ্রিকা যেখানে কম দামে কয়লা পাওয়া যাবে সেই কয়লাই এখানে ব্যবহার হবে। তাই এখান থেকে সুবিধাজনক দামেই বাংলাদেশ বিদ্যুৎ পাবে।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার

আদানি গ্রুপের বিদ্যুৎ আনা নিয়ে শঙ্কা ও এর দাম বেশি পড়বে এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মার্চেই আসবে আদানি গ্রুপের বিদ্যুৎ। দামও হবে দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের সাথে প্রতিযোগিতামূলক।

কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে আদানি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্রিড লাইন নির্মাণ করেছে। একই লাইনে আরও এক হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ সরবরাহেরও প্রস্তাব দিয়েছে আদানি পাওয়ার।


একাত্তর/এসজে

বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর