এখন থেকে দেশেই তৈরি হবে সিএনজি অটোরিকশা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম

দেশে শুরু হলো সিএনজিচালিত অটোরিকশা তৈরি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, এই পণ্য বাজারে এলে কম দামে কিনতে পারবেন ব্যবহারকারীরা।

এক খন্ড স্টিল দিয়ে শুরু এরপর ওয়েল্ডিং, চ্যাসিস, বডি, কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশের মেলবন্ধনে দিনেই তৈরি হচ্ছে একশ’র বেশি অটো সিএনজি।

ওয়ার্কশপে কাজ করছেন তিনশ’র বেশি কর্মী। এলপিজি বা সিএনজিচালিত অটোরিক্সা তৈরিতে যারা নিয়েছেন প্রশিক্ষণ, তারা জানালেন ধাপে ধাপে উৎপাদন এ কর্মযজ্ঞ এগিয়ে নেবার গল্প।

ময়মনসিংহের ভালুকায় রানার গ্রুপের ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির কারখানায় প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে বাজাজ।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, বাইকের পর প্রথম থ্রি হুইলার উৎপাদন করতে যাচ্ছে। ভারত থেকে চারশ’ কর্মী কারখানাটিতে মেশিন স্থাপনে সহযোগিতা করেছে।

তিনি বলেন, থ্রি হুইলার সাধারণ মানুষের বাহন। উত্তরা মোটরের সাথে চুক্তির মাধ্যমে আমরা এক সাথে কাজ করছি এবং করবো। অটোমোবাইল রফতানি করার সম্ভাবনা অনেক।

বছরে ৩০ হাজার থ্রি-হুইলার অটোরিকশা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইঞ্জিনের কিছু অংশ ছাড়াও ওয়েল্ডিং, ড্যামিস ও বডিসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে।

শনিবার ময়মনসিংহের ভালুকায় দেশে তৈরি সিএনজিচালিত অটোরিকশার বিপণন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সালমান বলেন, সারাবিশ্ব পরিবেশ নিয়ে চিন্তিত, তাই এটি পরিবেশবান্ধব হবে। ইজিবাইক ও থ্রি-হুইলারের নিবন্ধন নেই, এটি কেউ বলে না। নিবন্ধন না থাকায় দেশ রাজস্ব হারায়।

দেশের বাজারে একটা থ্রি-হুইলারের দাম গড়ে ছয় লাখ টাকা। কিন্তু নিবন্ধন পেতে ক্ষেত্রবিশেষে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করতে হয়। এর প্রভাব শেষমেশ গিয়ে পড়ে যাত্রীদের ওপর।

এবার এ সংকট সমাধানের আশ্বাস দিয়ে সালমান রহমান জানান, আইনি কাঠামোয় আনা ছাড়া সিএনজিচালিত অটোরিকশাকেন্দ্রিক অসন্তোষ দূর হবে না বলেই মনে করেন তিনি

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ইমপোর্ট পলিসি দেখা দরকার। মেড ইন বাংলাদেশে যেতে হবে। গাড়ি আমদানি করা হচ্ছে, অথচ নিবন্ধন দেয়া হচ্ছে না।

তিনি মনে করেন, দেশি যানবাহন উৎপাদন বাড়ানো গেলে, দুর্ঘটনা কমার পাশাপাশি এ শিল্পের বিকাশ ঘটবে। তবে এর জন্য দরকার আমদানি নীতির পুনর্মূল্যায়ন।

দেশে প্রতিবছর গড়ে ১৮ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধিত হয়। সদ্যই বাজারে আসা এ তিন চাকার বাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে এলপিজি আর সিএনজি দুটোই।


একাত্তর/আরবিএস  

দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ৫০ শতাংশ মেরামতকাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
চলমান গ্যাসসঙ্কটের কথা বিবেচনায় নিয়ে ৩০ জুলাইয়ের সিএনজি ফিলিং স্টেশন বন্ধের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে কমিশন...
সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর