প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ডিএনসিসি মেয়র কাপ ২০২৩-এর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার বাংলাদেশে আসেন সৌরভ গাঙ্গুলি। রাজধানীর একটি হোটেলে হয় লঞ্চিং অনুষ্ঠান পর্ব। সেখানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন গাঙ্গুলি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়ার যে চেষ্টা করছেন, সেটি সত্যিই প্রয়োজনীয়।

গাঙ্গুলি বলেন, ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম পিঙ্ক টেস্ট আয়োজন করেছিলাম। সেখানে আমার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় গিয়েছিলেন।

আরও পড়ুন: হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশে প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। যতবার বাংলাদেশে আসি, অসাধারণ লাগে। ভালোবাসা পাই, ভালোবাসা মানে অকৃত্রিম ভালোবাসা।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর