ট্রুডোকে সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ: মোমেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, আমরা তাকে (ট্রুডো) আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফর করবেন। যদি তিনি সেই সময় এখানে আসতে সক্ষম হন তবে তা খুবই ভাল হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সজ্জনের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশে গণমানুষের মধ্যে ট্রুডোর ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে মোমেন বলেন, কানাডার প্রধানমন্ত্রী ছোটবেলায় বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তার নাম জনপ্রিয়।

ট্রুডো ১৯৮৩ সালে ছোটবেলায় তার বাবা কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সাথে বাংলাদেশ সফর করেছিলেন।

আমন্ত্রণ সম্পর্কে, হারজিত এস সজ্জন বলেন, তিনি ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দিবেন।

কানাডার মন্ত্রী বলেন, এ বিষয়টি আমি জানি যে, তিনি (ট্রুডো) বিষয়টি মনে রেখেছেন। তিনি তার বাবার সাথে বাংলাদেশে ভ্রমণ করার কথা সবসময় স্মরণ করেন। আমি জানি তাই, সুযোগ এলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন।

আরও পড়ুন: কার্ডের মাধ্যমে ‘ওএমএস’ কর্মসূচি চালানোর নির্দেশ

২০২১ সালের মার্চ মাসে, ট্রুডো শৈশবে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন।

ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার বাবা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছিল যা স্বাধীন বাংলাদেশের প্রতি কানাডার সমর্থন দানের মাধ্যমে সূচিত হয়েছিল।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর