রাষ্ট্রপতির বাড়িতে ১৯ পদ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে ১৯ পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে আতিথেয়তা গ্রহণের জন্য কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতির বাড়িতে যান তিনি।

দুপুরে স্পিডবোট ঘাটে রাষ্ট্রপতি নিজে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান বঙ্গবন্ধু কন্যাকে। এ সময় ফুলের তোড়া দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও।

রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মধ্যাহ্ন ভোজে বঙ্গবন্ধু কন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৬ পদের মাছ, ডাল, রসমালাই দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পরিবার।

ব্যাঞ্জনগুলোর মধ্যে ছিল- রুই মাছ দোপেঁয়াজা, কাতল মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাচা মাছ ভুনা, রিটা মাছ মাখা-মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল, মসুর ডাল, সালাদ ও রসমালাই।

আরও পড়ুন: বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। পরে বেলা ১১টা ২০ মিনিটে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রাষ্ট্রপতির বাড়িতে যান।

রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। বিকেলে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।


একাত্তর/আরএ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর