ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৩৬ প্রাণ

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম

ফেব্রুয়ারি মাসে সারাদেশে তিন হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩৬ জনের প্রাণহানি হন। আহত হয়েছেন আরও তিন হাজার ৯০৪ জন। 

বুধবার (১ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সেভ দ্য রোড’-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাস দুর্ঘটনায়। সারাদেশে এ মাসে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন। আহত হয়েছেন ৯৬১ জন। ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।

তবে সদ্য শেষ হওয়া মাসে সবচেয়ে বেশি এক হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ জন এবং আহত হয়েছেন এক হাজার ১৫২ জন। এছাড়া সিএনজি, নাসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনে ৯১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৮ জন নিহত এবং ৯৭৬ জন আহত হয়েছেন।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৭টি জাতীয় দৈনিক, ২২টি অনলাইন নিউজ পোর্টাল, ২১টি টেলিভিশন, সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী এ প্রতিবেদন করা হয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।


একাত্তর/এআর

ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া এবং চরম সময়স্বল্পতার কারণে আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এ অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশের সৃজনশীল প্রকাশকদের...
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় একটু বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর