আহমদিয়াদের ওপর হামলার পেছনে বিএনপি-জামাত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৪:৪৪ পিএম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা বিএনপি-জামায়াত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা বিএনপি-জামায়াত করেছে। হামলা করতে গিয়ে এক শিবির নেতা আহত হয়ে পরে মারা গেছেন। আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা গেছেন। এ ঘটনায় বিএনপি নেতা ফজলে রাব্বীসহ ৮১ জন গ্রেপ্তার হয়েছেন। ফজলে রাব্বী এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্ট এবং বিএনপি নেতারা একত্র হয়ে আহমদিয়াদের অনুষ্ঠানটি করতে বাধা দেয়। পরে তারা আহমদিয়াদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানেও আগুন জ্বালিয়ে দেয়, এতে আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা যান। একই সঙ্গে মারামারি করতে গিয়ে শিবিরের এক নেতা আহত হয়েছিলেন এবং পরে মারা যান।

এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বী আছেন। 

মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে কোনো সন্ত্রাসী হুমকি নেই বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য আসছে ২৫ মার্চ গণহত্যা দিবস। সেদিন রাত সাড়ে ১০টায় এক মিনিটের জন্য ব্ল্যাকআউট পালন করা হবে সারা দেশে। 


একাত্তর/এআর

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর