এবারও হজে যাওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা

আপডেট : ১৩ জুন ২০২১, ০৯:৫৯ এএম

করোনা মহামারির থাবায় টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না। সৌদিতে অবস্থানরত মুসলিমরা এ বছর হজ করতে পারবেন।

শনিবার (১২ জুন) সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেয়ার সুযোগ দেবে সৌদি আরব।

আরও পড়ুন: চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব

এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের বাইরে থেকে কোনও দেশের মানুষ এবার হজে অংশ নিতে পারবেন না।

এদিকে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনাকালে হজ পালনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালের হাজিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামাজিক দূরত্ব ও মাস্ক নিশ্চিত করার পাশাপাশি টিকার দুই ডোজ নেয়াও শেষ করতে হবে হজে পালনে আগ্রহীদের।



একাত্তর/আরএ

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আগামী বছর হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর