হজযাত্রীদের বিমানভাড়া অর্ধলক্ষ টাকা কমানোর সুপারিশ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৮:৫৬ পিএম

হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ  অংশ নেন।

এবার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এ থেকে কমিয়ে কমিটি বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

সূত্র জানায়, বৈঠকে পবিত্র হজ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর আগেই বিমান ভাড়া বাড়ানোর যৌক্তিকতা সম্পর্কে জানতে চেয়েছিল কমিটি। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, জ্বালানি তেলের মূল্য, বিমান পরিচালনার ব্যয় ও কর বৃদ্ধি, একমুখী পরিবহনসহ নানা কারণে বিমান ভাড়া বাড়াতে হয়েছে। ২০২২ সালে হজের সময় ডলারের বিনিময় হার ৮৫ টাকা ১০ পয়সা হলেও এ বছর তা হয়েছে ১০৬ টাকা। বিমানের জ্বালানি তেলের দামও গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে। ফলে বিমানের ভাড়া বেড়েছে। তবে আলোচনা শেষে কমিটি বিমান ভাড়া কমানোর সুপারিশ করে।

এ ছাড়া বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, তাতে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, বিমানের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হজ পবিত্র ধর্মীয় বিষয়। এখানে ব্যবসা বা লাভের চিন্তার সুযোগ নেই। প্রয়োজনে বিমান ভাড়ায় ভর্তুকি দেওয়া যায়।


একাত্তর/এআর

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর