মালয়েশিয়ায় কর্মী নিয়োগ স্থগিত হলেও বন্ধ হয়নি

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

বিদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো আপাতত বন্ধ থাকবে। 

তবে, এরই মধ্যে মার্চ পর্যন্ত মালয়েশিয়া যাবার জন্য অনুমোদন পেয়েছে তিন লাখ ১৪ হাজার বাংলাদেশি। ফলে এসব কর্মীরা দেশটিকে কাজে জন্য যেতে পারবেন। 

শ্রম বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মালয়েশিয়াতে বাজার বন্ধ থাকলেও শিগগিরই তা আবার খোলার সম্ভাবনা রয়েছে। কারণ তাদের সিদ্ধান্ত সাময়িক। 

মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে বাংলাদেশ-ভারতসহ ১৫ দেশ। গেল বছর মালয়েশিয়ার সাথে যখন বাংলাদেশের চুক্তি হয় তখন ৫ লাখ কর্মী নেবার কথা এই ১৫ দেশ থেকে। 

বাংলাদেশ থেকে ইতিমধ্যেই তিন লাখের উপর কর্মীর অনুমোদন হয়েছে। যদিও কর্মী নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ-ভারতের প্রতিবেশী নেপাল।

গত ১৮ মার্চ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী জানান, তারা আর বিদেশ থেকে কর্মী নেবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। 

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একাত্তরকে জানান, ২০ মার্চ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেখানেই বিষয়টি নিশ্চিত করবে ঢাকা। 

তবে কর্মী যাওয়া স্থগিত হলেও তা বন্ধ নয় বলে নিশ্চিত করেন তিনি। সিদ্ধান্তটি সাময়িক। আর যেসব আবেদন ইতিমধ্যে জমা হয়েছে, তাঁরা যেতে পারবেন দেশটিতে। 

মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত মালয়েশিয়াতে কর্মী যাবার অনুমোদন ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জনের। বাংলাদেশ থেকে কর্মী গেছেন এক লাখ ২১ জন। 

আর বাংলাদেশ থেকে যাবার জন্য অনুমোদন হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৪৭৩ জনের। অর্থাৎ দুই লাখ কর্মী এখনো যাবার অপেক্ষায় আছেন। 

মূলত পাঁচটি খাতের জন্য বিদেশি কর্মীর এ চাহিদা অনুমোদন করা হয়েছে। এগুলো হচ্ছে নির্মাণ অবকাঠামো, উৎপাদন, বৃক্ষরোপণ, কৃষি ও সেবা (রেস্তোরাঁ) খাত।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার জানান, যে সংখ্যক কর্মীর অনুমোদন দেয়া হয়েছে তাতে আপাতত চাহিদা মিটবে দেশটির। 

সেই সঙ্গে যাদের কর্মী নিয়োগের চাহিদা ইতিমধ্যে অনুমোদন হয়েছে, তাদের দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করার অনুরোধ করেছেন তিনি।


দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে এবার সরকারি সংস্থা বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী...
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর