নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: ফিনিশ রাষ্ট্রদূত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিত্বা রুক্কু রন্ডে বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনসহ অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে অভিহিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২১ মার্চ) বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে অনাবাসিক ফিনিশ রাষ্ট্রদূত বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

প্রতিমন্ত্রী ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবুজ তৈরি পোশাক খাত, সোলার হোম সিস্টেম এবং কর্মশক্তি হিসেবে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: রোজা কবে শুরু হবে জানা যাবে বুধবার

এছাড়াও, উভয় পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে শক্তি উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং জাহাজ রিসাইক্লিং, জৈব-উপাদান ভিত্তিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, ইউক্রেনে যুদ্ধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


একাত্তর/আরএ

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর