এবার ঈদে ট্রেনের আগাম টিকেট শতভাগ অনলাইনে

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম

আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সাত এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৩০ এপ্রিল পর্যন্ত আগাম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিক এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা জানান। 

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা সংক্রান্ত সভায় আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়।

নূরুল ইসলাম সুজন বলেন, ট্রেনের টিকেটের জন্য যে অপেক্ষা সেই ভোগান্তি থেকে মুক্তি দেবার জন্যই ঈদযাত্রার ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ১৭-৩০ এপ্রিল ছাড়া অন্যান্য দিনের টিকেট এখন থেকে দশদিন আগে কাটা যাবে অনলাইন ও কাউন্টারে। এক্ষেত্রে কোন কোটা থাকবে না। এই সিদ্ধান্ত ২ এপ্রিল থেকে কার্যকর হবে।

এসময় ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলেও জানান রেলমন্ত্রী।

image




একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর