‘প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ নেই’

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম

প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবার কোন সুযোগ না থাকলেও সুশীল সমাজের দাবির মুখে এমাসের মাঝামাঝিতে আইনটির কিছু ধারায় পরিবর্তন আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২ এপ্রিল) ঢাকা চেম্বারে বঙ্গবন্ধুকে নিয়ে আতিউর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রথম আলোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবার কোন সুযোগ নেই।’

উদ্দেশ্যমূলকভাবে শিশুর হাতে দশ টাকার বিনিময়ে একটা সংবাদ প্রচার কতটুকু যৌক্তিক তা বিচারের দাবি রাখে বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী নিয়েও কথা বলেন আনিসুল হক।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে তবে, দেশের সুশীল সমাজের দাবির মুখে চলতি মাসের মাঝামাঝিতে আলোচনা সাপেক্ষে এ আইনের কিছু ধারার পরিবর্তন আনা হচ্ছে।

সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ঐ আইনে মামলা করা হয়েছে কারণ তারা অন্যায় করেছে, সাংবাদিকতার কারণে নয়।

আরও পড়ুন: আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক

তিনি বলেন, মনে রাখতে হবে বঙ্গবন্ধুর মামলার শুনানিতেও এদেশের ৭টি বেঞ্চ বিব্রত হয়েছিল, অপারগতা জানিয়েছিল, কাজেই প্রথম আলো সম্পাদকের জামিন আবেদন শুনতে না চাওয়া নিয়ে কোন মন্তব্য করবোনা।


একাত্তর/আরএ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে। একই সঙ্গে...
৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি আইনজীবীদের অতিরিক্ত অর্থলিপ্সা কিংবা মক্কেলকে ফাঁকি দেওয়ার মানসিকতা...
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন ও...
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর