আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। 

এর আগে সংসদের উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দেবেন সংসদ সদস্যরা।

গতকাল অধিবেশনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণ এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০ বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। ১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেন। শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মহান সংসদে স্মারক বক্তৃতা দেবেন।’ সবার অংশগ্রহণে সংসদের বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সদস্যরা হচ্ছেন এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ বেশির ভাগ সংসদ সদস্য অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে।


একাত্তর/এআর

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর