রোহিঙ্গাদের জন্য আরো ২৩.৮ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।

ইউএসএআইডি এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মৌলিক ও তাজা খাবার কেনার জন্য ইলেকট্রনিক ভাউচার, ৯ লাখ ২৫ হাজার রোহিঙ্গার খাদ্য যোগানোসহ প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাথে কাজ করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে এই সহায়তা এমন সময়ে দেয়া হচ্ছে যখন রোহিঙ্গা শিবিরগুলিতে খাদ্য রেশন হ্রাস করার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিলো।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরো অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অন্যান্য দাতাদেরকে রোহিঙ্গাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আহবান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকেও আহবান জানাই রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকসই জীবিকামূলক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার জন্য যাতে তারা মানবিক সাহায্যের উপর তাদের নির্ভরতা কমাতে সক্ষম হয়।

আরও পড়ুন: ব্লিনকেন কাছে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চাইবেন মোমেন

বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা লোক কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে এবং বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে বসবাস করছে। তারা মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার ওপর নির্ভর করছে।

২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সঙ্কটের প্রেক্ষিতে ২ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।


একাত্তর/আরএ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা রোহিঙ্গা মামলার আইনি তহবিলে সহায়তা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইসলামি...
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর