এক মাস পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ পিএম

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও, সেটি এক মাস পিছিয়ে যাচ্ছে। সিলেবাস শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষাবোর্ডগুলোর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্টে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তারই আলোকে নির্বাচনি পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা জানতে পেরেছি কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ করতে পারেনি। সবকিছু বিবেচনা করে জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা আছে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


একাত্তর/এআর

মঙ্গলবারের পর আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। আবার ভর্তির সময় নিবন্ধন করেও প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। যা উদ্বেগজনক ও আশঙ্কার বলে মনে...
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর