সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ পিএম

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।

এরপর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুর আড়াইটায় ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাফরুল্লাহর ছেলে বারিশ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রে তার দাফনের বিষয়টি ঘোষণা করেন।

আরও পড়ুন: জাফরুল্লাহ চৌধুরীকে দেওয়া হল গার্ড অব অনার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, আজ বিকেল ৪টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার দ্বিতীয় জানাজা হবে। 

আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানেও তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হবে।

আরও পড়ুন: শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দেয়। এ ছাড়া, তিনি গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।


একাত্তর/এআর

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা তার কফিনে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম নতুন আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক...
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয়...
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটকে সামনে রেখে, রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর