শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া। মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এ সংগীতশিল্পী।

বনানী কবরস্থানে পাপিয়া সারোয়ারকে সমাহিত করা প্রসঙ্গে পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম বলেন, ‘আমার এবং পাপিয়ার পরিবারের অনেক সদস্যকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।’

 
  
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

এআর
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা তার কফিনে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম নতুন আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সেদিন কী হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক...
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটকে সামনে রেখে, রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীকে...
কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর