দেশের মানুষের গড় আয়ু কমলো

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ পিএম

কমেছে দেশের মানুষের গড় আয়ু। প্রথমবারের মতো বাংলাদেশে মানুষের গড় আয়ু কমলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর; আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রকল্প পরিচালক আলমগীর হোসেন রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের (করোনাভাইরাস) কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।


একাত্তর/এআর

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, গত বছরের তুলনায় শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ সাত লাখ ৮০ হাজার কমেছে, যা মোট...
দেশে একজন মানুষের মাসিক গড় আয় এখন ৭ হাজার ৬১৪ টাকা। ছয় বছরের ব্যবধানে এই আয় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে একজন মানুষের মাসিক গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা।
দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে।  এর মধ্যে ঢাকায় বাস করেন চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন। মোট জনসংখ্যার পুরুষ আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী আট কোটি ৫৬ লাখ ৮৬ ও তৃতীয়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর